সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভালোবেসে বিয়ে মেনে না নেওয়ায় লাইভে এসে নবদম্পতির বিষপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কুমিল্লায় ভালোবেসে বিয়ে করায় স্বজনরা মেনে না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারী দম্পতি হলেন- জেলা আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার ফরহাদ আহমেদ ভূঁইয়ার ছেলে সাজ্জাদ ভূঁইয়া বিজয় ও স্ত্রী নুরুন্নাহার সামিয়া। একই উপজেলার বলরামপুর এলাকার ব্যবসায়ী মাসুদুর রহমানের মেয়ে সামিয়া।

বিজয়ের বাবা ফরহাদ আহমেদ ভূঁইয়া বলেন, আমার ছেলে বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামিয়ার। পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করেন। সামিয়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি মেনে নেননি তার পরিবারের লোকজন। এ নিয়ে বিজয়ের নামে অপহরণ মামলা করেন তারা। ওই মামলায় বেশ কিছুদিন জেল খাটেন বিজয়। এরপর আদালতে বিজয়ের সঙ্গে পালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেন সামিয়া।

পরে বিজয়কে জামিন দিয়ে সামিয়াকে তার বাবার কাছে হস্তান্তর করেন আদালত। এদিকে মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন সামিয়ার পরিবারের লোকজন। নির্যাতন সইতে না পেরে গত রোববার (২৪ জুলাই) বিজয়ের কাছে চলে আসেন সামিয়া। এ ঘটনার পর মেয়েকে ফোন করে বিভিন্ন ভয়ভীতি দেখায় সামিয়ার পরিবার।

পরদিন সোমবার রাতে ফেসবুকে লাইভে এসে বিস্তারিত ঘটনা তুলে ধরে ওই স্বামী-স্ত্রী বিষপান করেন। টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেন। বর্তমানে দু’জনই শঙ্কামুক্ত।

সামিয়ার বাবা মাসুদুর রহমান বলেন, আমার মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ সম্পর্ক মেনে নিচ্ছি না। তাছাড়া ওই ছেলে তালিকাভুক্ত আসামি। এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বামী-স্ত্রী দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালোবেসে বিয়ে মেনে না নেওয়ায় লাইভে এসে নবদম্পতির বিষপান

আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২