সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পুকুর থেকে বিসিসি’র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চুরি হওয়া তার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি করপোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে চুরি হওয়া দশ লাখ টাকা মূল্যের তামার তার ঝালকাঠির নলছিটির একটি পুকুর থেকে উদ্ধার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত ১০ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বশার সিকদারের বাড়ির পুকুর থেকে তারগুলো উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, বরিশাল নগরীর রূপাতলী এলাকায় সিটি করপোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ১৭ লাখ টাকা মূল্যের তামার তার চুরি হয়। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী আমিরুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত ১৭ জুলাই বরিশাল কোতয়ালি মডেল থানায় বিসিসির পানি সরবরাহ বিভাগের সহকারী তত্ত্বাবধায়কের চলতি দায়িত্বে থাকা মো. সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, তামার তার চুরি হওয়ার পরে কোতোয়ালি থানার একটি মামলা হয়। আমরা একটি তথ্য পেয়ে দপদপিয়া এসে পুকুর থেকে আনুমানিক দশ লাখ টাকা তার উদ্ধার করেছি। তদন্ত করলে জানা যাবে কিভাবে তারগুলো এখানে আসছে বা কারা এনেছে। উদ্ধার অভিযানে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও পানি শাখার দায়িত্বরত শেখ সাঈদ আহমেদ মান্না বলেন, আমাদের সিটি করপোরেশনের অধীনে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য রাখা তামার প্রায় ১৭ লাখ টাকার তার চুরি হয়। আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পরে দপদপিয়া একটি পুকুরে রাখা জানতে পেরেছি। সেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সিটি করপোরেশন থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুকুর থেকে বিসিসি’র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চুরি হওয়া তার উদ্ধার

আপডেট সময় : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২