সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক মশিউর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮। ২৪ জুলাই রবিবার সন্ধ্যায় বরগুনা সদর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে বরিশাল- র‌্যাব-৮’র বিশেষ দল। মোল্লা ট্রাভেলসের চালক মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে । ২৫ জুলাই সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮’র উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গত ২১ জুলাই দুপুরে গাজীপুর থেকে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর (সোনারবাংলা) এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি মোল্লা ট্রাভেলসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়। আহত হয় ৪ জন। নিহতরা হলেন গাজীপুরের জয়েরটেক এলাকার মৃত রুহা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া, জব্বর আলীর ছেলে শহিদুল ইসলাম, তমু মিয়ার ছেলে হাসান মিয়া, হাবিবুর রহমানের ছেলে হারুন বাদশা, উজিরুল মিয়ার ছেলে রুহুল আমীন ও হাসান উদ্দিনের ছেলে আব্দুর রহমান। এ ঘটনায় মাইক্রোবাসের নিহত চালকের ছেলে বাদী হয়ে গত ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-৮’র একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক বাসের চালক মশিউর রহমানকে গত রবিবার সন্ধ্যায় বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিস্ট থানায় সোপর্দ করা হয়েছে । ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২