সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

স্বামীর অণ্ডকোষ চেপে ধরে হত্যা, স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বগুড়ার ধুনটে স্বামী আব্দুর রহিমের (৬৫) অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগ ওঠেছে স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিউটি খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে ধামাচামা গ্রামে নিহতের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম পেশায় কৃষক। প্রায় ৬ বছর আগে তিনি তৃতীয় স্ত্রী হিসেবে বিউটি খাতুকে (৪০) বিয়ে করেন। বিউটি খাতুন শিয়ালী গ্রামের বাসিন্দা। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মাঝে প্রায় সময় ঝগড়া হতো।

রোববার সকালে আব্দুর রহিম তার স্ত্রীকে ভাত রান্না করতে বলেন। কিন্তু সময়মতো ভাত রান্না করতে না পারায় রহিম তার স্ত্রীকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। এ সময় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুনকে ঘরের খুটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায়।

সংবাদ পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন। আগামীকাল সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হবে।

নিহতের প্রথম স্ত্রীর মেয়ে রোজিনা খাতুন জানান, বিউটি খাতুন এর আগেও তার বাবাকে অণ্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বিউটি খাতুন জানান, ‘স্বামীকে আমি হত্যা করিনি। তবে আমাকে মারধরের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিহতের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর অণ্ডকোষ চেপে ধরে হত্যা, স্ত্রী আটক

আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২