সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রংপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাজিদুল ইসলাম সাজিদ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সাজিদ নগরীর মধ্য ঘাঘটপাড়ার রবিউল ইসলামের ছেলে। সে নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সাজিদ মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছিল।

গত শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পাননি। পরে ঘরের জানালা খুলে তারা সাজিদের মরদেহ দেখতে পান। সাজিদ ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘এই পৃথিবীটা না অনেক বড় সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে।

খারাপ হওয়া। ঠিক দুনিয়াটা যত বড়, তোমাকে অতটাই ভালবাসি। এত বড় পৃথিবীটা তুমি একলা সব কি করলা? বিয়ে করে আমাকে একটাবার জানাইলা না। কী এমন দোষ করেছিলাম, এত বড় শাস্তি দিলা? ভাল থাকো।

আল্লাহ হাফেজ। ’ এর আগে গত ১৯ জুলাই সাজিদ ফেসবুকে লেখেন, ‘তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। তুমি চলে গেছো ৫ দিন হয়ে গেল কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না। ’
তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, ‘প্রেমঘটিত বিষয়ে সাজিদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় সাজিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২