সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় সংসার করবেন না স্ত্রী, হতাশায় ঘরে কবর খুঁড়লেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি ॥ পারিবারিক কলহের জেরে আলাদা থাকছেন স্বামী-স্ত্রী। স্ত্রীকে ঘরে ফেরাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্বামী জাফর। অবশেষে হতাশায় নিজ ঘরে কবর খুঁড়েছেন তিনি।

এমনই ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায়। খবর পেয়ে শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রামপুলিশ ও স্থানীয় জনতা কবর খোঁড়া বন্ধ করান। চাঞ্চল্য এ ঘটনায় আশপাশের গ্রামের মানুষ ওই বাড়িতে ভিড় করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার।

তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো। বর্তমানে বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ চলমান। তারা দুজনই এক মাস ধরে আলাদা থাকছেন। স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে নিজ ঘরে কবর খুঁড়েছেন জাফর। সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে তাকে কবর খোঁড়া থেকে বিরত রাখেন এবং বিষয়টি পুলিশকে জানান।

এ বিষয়ে জাফর গাজী জানান, ১৩ বছর আগে ঢাকায় হাজেরার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাজেরা তার কথার অবাধ্য। পরে বরগুনায় গ্রামে বসবাস শুরু করলেও স্ত্রী শুধরে যাননি। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিক সালিশ করলেও হাজেরা তা মানছেন না। সবশেষ ২২ জুন তার সঙ্গে রাগ করে হােেজা তার নিজ চায়ের দোকানে বসবাস শুরু করেন।

তাকে দোকান থেকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হন। তাই হতাশায় নিজের কবর নিজেই খোঁড়েন তিনি। তবে স্বামী জাফরকে নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে হাজেরার। তিনি জানান, ১৩ বছর আগে বিয়ের সময় তার সঙ্গে প্রতারণা করেছেন জাফর গাজী। জাফরের আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেন তাকে।

এসব নিয়ে ঝগড়া ও ঝামেলা শুরু হলে তারা ঢাকা থেকে গ্রামে চলে আসেন। তিনি বলেন, জাফর গাজী সংসারে অমনোযোগী। এজন্য প্রায়ই ঝগড়া হয়। ২২ জুন তাকে ঘর থেকে বের করে দেন। এরপর থেকে তিনি দোকানের মধ্যে আলাদা থাকা শুরু করেন। জাফরের সঙ্গে ফের সংসার জীবন শুরু করতে কোনোমতেই রাজি নন হাজেরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাফর যাতে কোনো অঘটন না ঘটাতে পারেন সেজন্য ঘর থেকে তাকে কদমতলা বাজারে নিয়ে আসা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় সংসার করবেন না স্ত্রী, হতাশায় ঘরে কবর খুঁড়লেন স্বামী

আপডেট সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২