সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাতের অন্ধকারে সড়কে বালু বহনের পাইপ, ঘটেছে দুর্ঘটনা আহত এমপির পিএস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় রাতের অন্ধকারে রাস্তায় মাঝখান দিয়ে নেওয়া বালু বহনের পাইপের কারণে গাড়ি উল্টে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন সহ আরেক জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মল্লিকপুর এলাকায় নলছিটি থেকে বরিশাল যাচ্ছিলেন এমপির একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন । পথে বালু পরিবহনের জন্য সড়কের ওপর রাখা প্লাস্টিকের পাইপের উঁচু অংশ পার হওয়ার সময় গাড়ি উল্টে আহত হন তিনি।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ল্যাব এইডে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে ৮ টার দিকে মাহিন্দ্র দূর্ঘটনায় একজন আহত হন পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কয়েক ব্যক্তি বলেন,বালু ব্যবসায়ীরা কিছুদিন পরপর সড়কের ওপর দিয়ে বালুর পাইপ নেয়।রাতের অন্ধকারে তারা সড়কে পাইপ ফেলে রাস্তায় গতিরোধক সৃষ্টি করে। হঠাৎ পাইপ ফেলে রাস্তায় উঁচু করায় দুর্ঘটনার শিকার হন অনেকেই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসন যে ব্যবস্থা নিবে সে অনুযায়ী তাদের সহযোগিতা করবো।

বিষয়টি নিয়ে কথা হয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সঙ্গে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়কে বালু পরিবহনের পাইপ রাখা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতের অন্ধকারে সড়কে বালু বহনের পাইপ, ঘটেছে দুর্ঘটনা আহত এমপির পিএস

আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২