সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

জমি নিয়ে বিরোধ:ডিমলায় মামার হাতে প্রাণ গেল ভাগ্নের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় মাত্র দুই শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে মামার লাঠির আঘাতে খালেদ মাসুম(১৮)নামে এক ভাগ্নের মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে নিহতের মামা শের আলীসহ ৮ জনকে নামিয় আসামী করে বুধবার(২০ জুলাই)রাতে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।নিহত মাসুম উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই বাংলাপাড়ার গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মাত্র দুই শতাংশ জমি নিয়ে একই এলাকার বাসিন্দা শ্যালক শের আলীর সাথে ভগ্নিপতি মনোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।তা সমঝোতা করে দেয়ার চেষ্টা না করে উল্টো শের আলীর মা’কে তৃতীয় বিয়ে করা তার সৎ বাবা ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহেদ আলী ছেলেকে দ্বন্দ্বে উস্কে দিয়ে আসছিলেন।গত বুধবার সকালে পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের সম্মতিতে শালিসের মাধ্যম তা নিষ্পত্তি করে দেন উক্ত ইউপি চেয়ারম্যান।সেখানে শের আলীর পক্ষে তার সৎ বাবা ওই ইউপি সদস্য,তার অপর ভগ্নিপতি-বোনসহ অনেকেই উপস্থিত ছিলেন।শালিশ শেষে ইউপি সদস্য কৌশলে পরিষদ প্রাঙ্গণে থেকে গেলেও তার সাথে থাকা শের আলীসহ অন্যরা দুপুরে বাড়ি ফেরার পথিমধ্যে ফেডারেশন বাজার সংলগ্ন স্থানে মনোয়ারের ছেলে মাসুমের দেখা হলে উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।এক পর্যায়ে তা রুপ নেয় হাতা-হাতিতে।এ সময় কিছু বুঝে ওঠার আগেই মামা শের আলী পাশে থাকা কাঠের লাঠি দিয়ে ভাগ্নে মাসুমের ঘাড়ে একাধিক আঘাত করলে মাসুম মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীরা তাকে উদ্ধার করে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয় ময়না তদন্তে পাঠানোর জন্য। ওইদিন দিবাগত রাতেই নিহতের বাবা মনোয়ার হোসেন বাদি হয়ে ৮ জনকে নামিয় আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নম্বর-২৭,তারিখ ২০/৭/২০২২ইং।নিহত মাসুমের বাবা অভিযোগ করে বলেন,আমার ছেলেকে অন্যায়ভাবে ইউপি সদস্য ওয়াহেদের নির্দেশে শের আলীসহ যারা পিটিয়ে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।এর আগেও আমাকে ফাঁসাতে আমার নামে এই ইউপি সদস্য মিথ্যে মামলাও করেছিলেন।এ ব্যাপারে জানতে চাইলে পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন,মনোয়ারের নিজের মাত্র দুই শতাংশ জমিতে বসতবাড়ি করে বসবাসের উপযোগি না হওয়ায় সকালে পরিষদে উভয় পক্ষের সম্মতিতে তাকে দুই শতাংশ জমি ক্রয় মুলে দেয়ার শর্তে দীর্ঘদিনের বিরোধ শালিসের মাধ্যমে নিষ্পত্তি করে দেয়া হয়।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান বলেন,এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন।আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি নিয়ে বিরোধ:ডিমলায় মামার হাতে প্রাণ গেল ভাগ্নের

আপডেট সময় : ০৯:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২