সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও আটজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এছাড়া আটজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জনানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল একটি মাইক্রোবাস। অপরদিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মোল্লা ট্রাভেলসের একটি বাস। উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। তবে নিহত যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত

আপডেট সময় : ১০:০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২