সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম ওরফে রিচি (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় কুয়াকাটা ভ্রমণে আসা চার জনের একটি পর্যটক দলের একজন নারী সদস্যকে রুমে রেখে অন্য তিনজন সৈকত ঘুরতে যান। সমুদ্র দর্শন শেষ করে ঐ তিনজন এসে হোটেলের রুম ভিতর থেকে আটকানো দেখেন। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষ মহিপুর থানায় খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জানালা দিয়ে ওই তরুণীকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এর পর রুমের দরজার সিটকানি ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, কুয়াকাটার আবাসিক হোটেল রোজ গার্ডেনের চারতলায় ডি-৩ নম্বরের কক্ষ ভাড়া নেন শরিয়তপুরের ভেদরগঞ্জ গ্রামের মিথিলা ও রোজিনা আক্তার এবং রায়হান ও রিফাত নামে চার জন। স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন নারী ও যুবকরা। দুই দম্পতি পরিচয় দেয়া চারজন আলাদা দুটি কক্ষ ভাড়া নেন।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই নারীর সঙ্গে থাকা তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২