সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রোববার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসির এক থেকে দেড় মাস পর এইচএসসি পরীক্ষা নিতে হয়। সে কারণে নভেম্বরের গোড়ার দিকে এইচএসসি পরীক্ষা শুরু করতে চাই।

সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এবছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়।

১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হতো ৬ জুলাই। কিন্তু দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এক প্রেসবিজ্ঞপ্তিতে সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

এই পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন। পরীক্ষায় ছাত্র ১০ লাখ নয় হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি দুই হাজার ৮৪৬ জন।

এ বছর নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশ নেওয়ার কথা।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় : ০৮:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২