কালকিনিতে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সহসভাপতি ও যুগ্ন সম্পাদকের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ১২৯ বার পড়া হয়েছে

মেঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগে সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সহ-সভাপতি ও যুগ্ন সম্পাদকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী যারা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থীদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে দলীয় কোন পদ পদবীতে দেওয়া যাবেনা। এমনকি দলীয় সম্মেলনে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এই কঠোর সিদ্ধান্ত সারা বাংলাদেশের আওয়ামী লীগ যখন শৃঙ্খলার মধ্যে পরিচালিত হচ্ছে ঠিক তখনই আমাদের শান্তিপূর্ণ কালকিনিকে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কি দেখলাম ? গত মঙ্গলবার গত ১২-০৭-২০২২ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম কালকিনিতে এসে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত আসন (৩৪১) এম.পি জনাব তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব তৌফিকুজ্জামান শাহিন গত ২০২১ সালের কালকিনি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের প্রার্থী জনাব এস.এম হানিফের বিরুদ্ধে সরাসরি বিরোধীতাকারী তৎকালীন পৌর মেয়র জনাব এনায়েত হোসেন হাওলাদার বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল রানা মিঠু (প্রতিক চামচ) জনাব মশিউর রহমান সবুজ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (প্রতিক নারিকেল গাছ) গত ১১ই নভেম্বর ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী কালকিনি উপজেলা আওয়াামী লীগের সদস্য জনাব হাফিজুর রহমান মিলনকে নিয়ে কালকিনির শান্ত পরিবেশকে অশান্ত করে বর্তমান এম.পি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব ডক্টর আবদুস সোবহান গোলাপ ভাইয়ের ভাবমুর্তি নষ্ট করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি (সংরক্ষিত আসনের এমপি) জনাব তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব তৌফিকুজ্জামান শাহিন-কে নিয়ে গোপন বৈঠকে মিলিত হন। পরবর্তীতে ফটোসেশন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার কারনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বিরূপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়। যা সমগ্র মাদারীপুরবাসী মর্মাহত ব্যাথিত হয়ে ঘৃনা প্রকাশ করেন। তিনি আরো বলেন, গত ১২-০৭-২০২২ইং তারিখে কালকিনিতে জনাব আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের বাসায় গোপন বৈঠকের পরেই গত ১৪-০৭-২০২২ইং তারিখে আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মানিক হত্যার ০১ নং আসামী হাফিজুর রহমান মিলনের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে আলীনগর ০২ নং ওয়ার্ডের মোজাদ্দার মোল্লাকে বোমা মেরে আহত করে বর্তমানে ০১ টি পা হারিয়ে মৃত্যুর সাথে পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, আবুল কালাম আজাদ, সিরাজুল আলম মৃধা, ভবতোষ দত্ত, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, পৌরসভার মেয়র এস.এম হানিফ, পৌর সভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার ও উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন প্রমুখ।
অভিযুক্ত সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সবুজ বলেন, আমি ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম। তবে নির্বাচনের পূর্বে দলীয় কোন পদে আমি ছিলাম না। তাই আমি দলের মনোনয়ন ও চাইনি। ঈদ উল আযহার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম ভাই তার কালকিনির বাসায় আসছেন শুনে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু অনেক দলীয় লোকজন থাকায় তার সাথে দেখা করতে পারিনি। পরে আসলে হয়তো তার সাথে দেখা করতে যাব। কারন সে কেন্দ্রীয় নেতা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার নীজ বাসভবনে পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে বেড়াতে আসেন। তাই খবর পেয়ে আমি বিকেলে তার বাসায় গিয়েছি। আমি সেখানে গিয়ে দেখি অনেক দলীয় নেতা-কর্মী উপস্থিত আছেন। সেখানে দলীয় কোন আলোচনা হয় নাই। তবে নাছিম আমাদেরকে স্থানীয় এমপির সাথে যোগাযোগ রাখার কথা বলেছেন।























