সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ভর্তির সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেডিক্যাল টেস্টের আইন করা হবে। এর মধ্যেই ডোপ টেস্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছি। এরপর প্রধানমন্ত্রীর কাছে একটি প্রপোজাল পাঠিয়েছিলাম, সরকারি চাকরিতে কর্মকর্তা-কর্মচারী যারা নিয়োগ পাবেন, তাদেরও ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। এখন সেটাও করা হচ্ছে।’

এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।’

তিনি বলেন, ২০২১ সালে সারা দেশে অভিযান পরিচালনা করে ইয়াবা বড়ি, হেরোইন, গাঁজাগাছ, ফেনসিডিলসহ অন্যান্য বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২