সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কেক কেটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাকিব-তামিমদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বহুল প্রতীক্ষা, কাঙ্ক্ষিত অনেক সাধনার পরে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের এই বড় অর্জনের দিনে ক্রিকেট দল অবস্থান করছে সেন্ট লুসিয়ায়। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার (২৫ মে) মাঠে নামবে তারা। মাঠে নামার আগেই পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করতে ভুলেননি সাকিব-তামিমরা। কেক কেটে এই শামিল হলেন এই উৎসবে।

পদ্মা সেতু রাজধানীর দুয়ারে নিয়ে এসেছে দক্ষিণাঞ্চলকে। ওই অঞ্চলেরই ছেলে সাকিব তাই এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যা পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই। আশা করছি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল একটা অর্জন। একটা সময় আমার শিউর ছিলাম না যে, পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, উনার চেষ্টা আর ডেডিকেশনের কারণে আমরা এটি পেয়েছি। যারা এই প্রজেক্টের সঙ্গে কাজ করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ।

দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেক কেটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাকিব-তামিমদের

আপডেট সময় : ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২