সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতসহ বেশ কিছু খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। ফলে সার্বিকভাবে কিছু পণ্যের দাম কমবে এবং কিছু পণ্যের বাড়বে।

প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির ওপর অগ্রিম কর বিলোপের প্রস্তাব করা হয়েছে। এতে স্বর্ণের দাম কমতে পারে।

করপোরেট রেডিমিক্সের উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।

এছাড়া দাম কমবে মুড়ি, প্রেসার কুকার, পাওয়ার টিলার, মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, দেশীয় মুঠোফোন, ক্যাপসিকাম, পেপার, স্পিনিং মিলের পেপার, দেশীয় রড ও নির্মাণ সামগ্রী, কৃষি যন্ত্রাংশ, স্থানীয় উৎপাদিত খেলনা, কম্পিউটার, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এসি, হুইলচেয়ার, এমএস রড, থ্রি হুইলার, আমদানিকৃত পশুখাদ্য, উড়োজাহাজ, চিনি, হাতে তৈরি ফাইবার, সিসিটিভি, স্যানিটারি ন্যাপকিন, শ্রবণ প্রতিবন্ধীদের কানে শোনার যন্ত্র।

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতা শুরু করেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

আপডেট সময় : ১২:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২