সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দাম বাড়ছে যেসব পণ্যের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ করোনা পরবর্তী সময়ে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতসহ বেশকিছু খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। সেই সঙ্গে বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনাও করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাটেও ছাড় দেওয়া হয়েছে। এসব কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম বৃদ্ধি ও কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন ও উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার সম্ভাব্য বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দাম বাড়ছে যেসব পণ্যের

বাজেটে শীতাতপ নিয়ন্ত্রিত তাপানুকুল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক (মূল্য সংযোজন কর) আরোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকার এমএস প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি ক্ষেত্রে জনপ্রতি ২০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল টেলিফোনের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান পাঁচ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে মোবাইল ফোনের দাম বাড়তে পারে।

এদিকে, কোভিড-১৯ পরীক্ষার কিট, পিপিই, প্রটেক্টিভ গার্মেন্টস, প্লাস্টিক ফিশ সিল্ড, মেডিকেল প্রটেক্টিভ গিয়ার ছাড়াও বেশকিছু মেডিকেল পণ্যের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে এ ধরণের পণ্যের দাম বাড়তে পারে।

অন্যদিকে, এলপিজি সিলিন্ডারের ওপরে স্থানীয় উৎপাদন পর্যায়ে বর্তমানের ভ্যাটের হার পাঁচ শতাংশ আছে। যা আরও এক বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে এলপিজি সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা নেই।

এছাড়া বডি স্প্রে, প্রসাধনী পণ্য, প্যাকেটজাত খাদ্য দ্রব্য, আমদানি করা ফল-ফুল, আমদানি করা ফার্নিচার, কসমেটিকস, বিড়ি-সিগারেট, তামাক, প্রাইভেটকার, আমদানি করা ফ্রিজ, এসি, আমদানি করা মোটরসাইকেল, আমদানি করা মুঠোফোন ও গুঁড়ো দুধের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাম বাড়ছে যেসব পণ্যের

আপডেট সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২