সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

করোনায় আক্রান্ত সাকিব; খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

মঙ্গলবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব।

শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়। এন্টিজেন এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি ‘পজিটিভ’ হয়েছেন।
সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন।

দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। প্রথম টেস্টে খেলবেন না তিনি। ‘
আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট।

প্রটোকল অনুযায়ী, সাকিবকে পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে। তারপর আবার তার করোনা পরীক্ষা হবে। তার মানে নিশ্চিতভাবেই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। এরপর ২৩ মে’র মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ফলাফলের ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত সাকিব; খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে

আপডেট সময় : ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২