সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ইউরোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার জেষ্ঠ্য এক এমপি ভবিষ্যদ্বাণী করেছেন যে, নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তৃতীয় দেশের মাধ্যমে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

রিয়া নভোস্তি নিউজ এজেন্সিকে রাশিয়ার জেষ্ঠ্য এমপি ভ্লাদিমির জাবারভ এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, ইউরোপের নেতারা পাগল হয়ে গেছেন।

রাশিয়ার জ্যেষ্ঠ এ এমপি বলেন, তারা বলেছেন, আমাদের কাছ থেকে তারা তেল কিনবেন না। না কিনলে সমস্যা নেই, আমরা আপনাদের জোর করছি না কেনার জন্য।

তিনি আরও বলেন, আপনারা অবশ্যই কিনবেন, তবে তা তৃতীয় দেশের মাধ্যমে। আমাদের তেল একই রকম থাকবে। তবে তখন তা হবে ব্যয়বহুল।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী রাশিয়ার তেলের ওপর পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রুশ জীবাশ্ম জ্বালানির ওপর ইউরোপ অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার কারণে এতদিন তা ছিল নিষেধাজ্ঞার বাইরে।

সম্প্রতি ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে বাধ্য করার জন্য আইন তৈরি করে মস্কো। এর পর রুবলে মূল্য পরিশোধে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ পদক্ষেপের পর নড়েচড়ে বসে ইউরোপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ইউরোপ

আপডেট সময় : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২