সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিশ্বের দূষিত ১০০ শহরের ৬৩টিই ভারতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্বের দূষিত ১০০ শহরের ৬৩টিই রয়েছে ভারতে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের রাজস্থানের ভিওয়াড়ি। ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান বিশ্লেষণ করে তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার। খবর এনডিটিভি’র।

রিপোর্ট অনুযায়ী ভারতের গড় বায়ুদূষণ ৫৮.১ মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানের ১০ গুণেরও বেশি।

গত বছরের তুলনায় দিল্লির দূষণ বেড়েছে ১৫ শতাংশ এবং ডব্লিউএইচও-এর মানের ২০ গুণ বেশি দূষণ রয়েছে। তবে শুধুমাত্র শহর হিসেবে ৪ নম্বরে আছে রাজধানী। এক নম্বরে রাজস্থানের ভিওয়াড়ি।

আইকিউএয়ারের রিপোর্টে ভিওয়াড়িকেই পৃথিবীর দূষিততম স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তিনে চীনের শহর হোটান। তালিকায় সবথেকে দূষিত ১৫টি শহরের ১০টিই হলো ভারতের, যার বেশিরভাগের অবস্থান রাজধানীর আশেপাশেই।

দূষিত ১০০ শহরের তালিকায় ভারতের ৬৩টির অর্ধেকের বেশিই হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অবস্থিত। ভিওয়াড়ি, গাজিয়াবাদ এবং দিল্লি ছাড়াও প্রথম ১৫-তে রয়েছে জৌনপুর, নয়দা, বাহয়ালপুর, বাগপত, হিসার, ফরিদাবাদ, গ্রেটার নয়দা এবং রোহতক। ভারতের ছয়টি মেট্রো সিটি- দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দূষণের মাত্রা বাড়েনি। এক বছরে খারাপ থেকে অতি খারাপ দূষণ দিল্লিতে দেখা গেছে ১৬৮ দিন। কলকাতায় ৮৪ দিন এবং মুম্বাইতে ৩৯ দিন।

তবে বায়ুদূষণে টানা চতুর্থবারের মতো ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের খ্যাতি পেয়েছে বাংলাদেশ। শীর্ষ দূষিত দেশ হিসেবে বাংলাদেশ শনাক্ত হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজধানী ঢাকা। আইকিউএয়ার বলছে, ২০২১ সালে বিশ্বের কোনো দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের দূষিত ১০০ শহরের ৬৩টিই ভারতে

আপডেট সময় : ০৫:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২