সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সাকিব সুবিধা পেলেও তামিম কোন সুবিধা দিলো না বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বেছে বেছে সিরিজ খেলবেন সাকিব। এরপরও তিন ক্রিকেট সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন সাকিব। সাকিবের সঙ্গে এই চুক্তিতে আছেন মুশফিক, লিটন, তাসকিন ও শরিফুল। তবে তামিম ইকবালের নাম এখানে নেই।

টি-টোয়েন্টি থেকে ছয় মাসের ছুটিতে আছেন তামিম ইকবাল। তাই তামিম নেই? শুক্রবার তামিম সম্পর্কে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ‘এখানে একটা সিস্টেম আছে- যে যে ফরম্যাটে অফ আছে এখন… তামিম যদি ওই ফরম্যাটে দলে অন্তর্ভুক্ত হয় সেও বেতনের আওতায় চলে আসে। এখানে আক্ষেপের কিছু নেই। তামিম ছয় মাস পর টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হলে অবশ্যই বেতনভুক্তদের তালিকায় ঢুকে যাবে।’

টেস্ট ও ওয়ানডেতে কেন্দ্রীয় চুক্তিতে তামিমের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও আফিফ হোসেন।

শুধু টেস্টে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়। শুধু টি-টোয়েন্টিতে আছেন নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।

কোনো ফরম্যাটেই এই চুক্তিতে নেই সাইফউদ্দিন। তার প্রসঙ্গে নান্নু বলেন, ‘সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ সময়ের ইনজুরিতে পড়েছে। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হল সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’

পেসার আবু জায়েদ রাহী প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহী মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারো তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব সুবিধা পেলেও তামিম কোন সুবিধা দিলো না বিসিবি

আপডেট সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২