সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সংসদে ঝাঁজাল সরকারবিরোধী বক্তব্য দিলেন নুসরাত, ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নুসরাত জাহান, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য। বিভিন্ন কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই গত বছর আলোচনায় ছিলেন এই তারকা সাংসদ।

বিচ্ছেদ, প্রেম ও তার মা হওয়ার খবরে ভারতের গণমাধ্যমের শিরোনামে প্রায় থাকতেন নুসরাত।

তবে এসব প্রসঙ্গ ঢেকে দিয়ে গেছে নুসরাতের রাজনৈতিক কর্মকাণ্ড।
এবার সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালনে বেশ মনোযোগী হয়েছেন এই নায়িকা। তিন মাসের ছেলেকে ঘরে রেখে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

আর সংসদে হাজির হয়েই সরকারবিরোধী ঝাঁজাল বক্তব্য দিলেন নুসরাত, যা আলোড়ন ফেলেছে ইতোমধ্যে।

ভাইরাল হয়ে গেছে ভারতজুড়ে।
সংসদে মোদি সরকারকে প্রশ্ন ছুড়ে দেন নুসরাত, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেন বেসরকারিকরণ করা হচ্ছে?

অধিবেশনে নুসরাত জাহান বলেন, “লাভজনক সংস্থাগুলোর ওপরে সরকারের এ সিদ্ধান্ত কেন? বেসরকারিকরণ যদি করতেই হয়, তা হলে আর্থিক ক্ষতির শিকার যেসব সংস্থা, সেগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন। ”

উল্লেখ্য, ভারতের কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেলের মতো একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে কাজও শুরু করে দিয়েছে তারা।

ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ হবে— এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।
আর শুরু থেকেই ভারত সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল। দলটির পক্ষ থেকে সংসদে ফের সেই প্রশ্ন রাখলেন সংসদ সদস্য নুসরাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে ঝাঁজাল সরকারবিরোধী বক্তব্য দিলেন নুসরাত, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:৩২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২