সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করলো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) দেশটিতে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। বলা হচ্ছে,দেশটিতে এই মুহূর্তে নতুন ধরন ওমিক্রন সুনামি চলছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি একই সময়ে এক হাজার ৬৮৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। এর আগের দিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, করোনার সংক্রমণ উলম্ব গতিতে বাড়ছে। তবে সামনের সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।

ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার যে সংখ্যক করোনা শনাক্ত হয়েছে তা বিশ্বের মধ্যে রেকর্ড। দেশটিতে মাত্র চারদিন আগে শনাক্ত হয়েছিল পাঁচ লাখ ৯০ হাজার। যা এখন দ্বিগুণ হয়েছে।

শুধু তাই নয় মহামারি শুরু হওয়ার পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর আগে কোনো দেশে এক দিনে এতো বেশি জনের করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে বিষয়টি।

২০২১ সালের ১৪ জানুয়ারি দেশটিতে রেকর্ড এক লাখ ৪২ হাজার রোগী হাসপাতে ভর্তি ছিল। ১১ সেপ্টেম্বরে যে সংখ্যা ছিল এক লাখ। তবে নভেম্বরে ভর্তি রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৪৫ হাজারে। তারপর থেকেই আস্তে আস্তে করোনার সংক্রমণ বাড়তে থাকে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দুই ধরন ডেল্টা এবং ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২