সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মক্কা-মদিনায় ফের করোনার বিধিনিষেধ আরোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে ইসলাম ধর্মের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরবের সরকার। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি একথা জানিয়েছে।

সৌদির ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই দু’টি জায়গায় নামাজ পড়তে যাওয়া মুসল্লি এবং ওমরাহ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। এছাড়া সেখানে সবাইকে মাস্ক পরতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।

সৌদি আরবে গত মাসে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার দেশটিতে ৭৪৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছর আগস্টের পর এটিই ছিল একদিনে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ।

মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন। সূত্র : বিবিসি বাংলা

গত রোববার সৌদির সরকার ঘোষণা করেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশটির দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড টিকার বুস্টার ডোজ নেয়ার প্রমাণ দেখাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মক্কা-মদিনায় ফের করোনার বিধিনিষেধ আরোপ

আপডেট সময় : ০৪:৩৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২