এক বছরে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা, যাদের ৪১ ভাগই নারী ও শিশু
- আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ২০২১ সালে প্রায় ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে ৪১ ভাগই নারী ও শিশু। একটি বেসরকারি সংস্থার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গেল এক বছরে ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া নিহত এসব ফিলিস্তিনিদের শতকরা ১৯ ভাগ নারী। এছাড়া নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা ২২ ভাগ হচ্ছে শিশু।
ফিলিস্তিনি শহীদ পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন এর মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক সমাজ নীরব থাকার কারণ ইহুদিবাদীরা হত্যাকাণ্ডে উৎসাহ পাচ্ছে। এ বছরের নারী হত্যার সংখ্যা বেশ উদ্বেগের। কেননা ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন।
সূত্র : পার্সটুডে।























