সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মা-বাবা ধূমপায়ী হলে সন্তানের ধূমপান করার আশঙ্কা ৪ গুণ : গবেষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ব্রিটেন সরকারের করা এক গবেষণায় দাবি করা হয়েছে, কোনো পরিবারে বাবা-মা ধূমপায়ী হলে সেই পরিবারের শিশুদের ধূমপান করার আশঙ্কা চার গুণ বেশি। ধূমপানবিরোধী প্রচারণা চালানো ‘বেটার হেলথ’ এর গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বলা হয়েছে, যুক্তরাজ্যে চার দশমিক ৯ শতাংশ তরুণ-তরুণী ধূমপান করে যাদের পরিবারে মা-বাবা ধূমপান করেন। আর যে পরিবারে মা-বাবা ধূমপান করেন না সেই পরিবারের সন্তানদের ধূমপানের হার ১ দশমিক ২ শতাংশ। এই গবেষণার পর গবেষকরা সতর্ক করে বলেছেন, নতুন বছর আসার আগেই মা-বাবার ধূপমান ত্যাগ করা উচিত। এ নিয়ে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগ একটি ফিল্ম তৈরি করেছে এবং মা-বাবার ধূমপানের সঙ্গে সন্তানের ধূমপানের সংযোগ খুঁজছে।
জিপি ডা. নিঘাট আরিফ এবং শিশু মনোবিজ্ঞানী ডা. বেটিনা হোহেন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য মা-বাবাকে তাদের ধূমপানের অভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেসব সন্তানের মূল অভিভাবকরা ধূমপান করেন তাদের ধূমপান করার হার ২ শতাংশের বেশি।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন, তিনি আশা করেন এই গবেষণা ধূমপায়ী মা-বাবা ও অভিভাবকদের ধূমপান ত্যাগে উৎসাহ দেবে। পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যান্ড মিনিস্টার ফর ভ্যাকসিন অ্যান্ড পাবলিক হেলথ ম্যাগি থ্রুপও আশা করেছেন, নতুন বছরের শুরুতে অনেকেই ধূমপান ত্যাগ করবেন বলে আমরা জানি। এই গবেষণা সেই কাজে আরেও উৎসাহ দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা-বাবা ধূমপায়ী হলে সন্তানের ধূমপান করার আশঙ্কা ৪ গুণ : গবেষণা

আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১