সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন শাহানা হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। তিনি গত সোমবার (২৮ ডিসেম্বর) পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন।

এর আগে ২ নভেম্বরের নির্বাচনে কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিঙটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হন সমাজকর্মী শাহানা হানিফ।
জানা যায়, নিউইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন।

সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যই নারী এবং স্পিকারও হচ্ছেন একজন নারী। আগামী ৫ জানুয়ারি বসবে প্রথম অধিবেশন, সেদিনই ভিন্ন এক আমেজে আবর্তিত হবে নিউইয়র্ক সিটি কাউন্সিল।

এদিকে, করোনাভাইরাসের কারণে একেবারেই সীমিত আকারে টাইমস স্কোয়ারে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র হিসেবে শপথ নেবেন এরিক এডামস। তিনি নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে শপথ নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন শাহানা হানিফ

আপডেট সময় : ০৪:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১