সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে মালদ্বীপে লাল গালিচা অভ্যর্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ সময়, তাকে স্ট্যাটিক গার্ড ও লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছে দেশটির সরকার। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফরে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে।

মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে ছয় দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশটির রাজধানী মালেতে।

বুধবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা তিনটার কিছু পরে দেশটির ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে, লাল গালিচায় সংবর্ধনার পাশাপাশি বর্ণাঢ্য স্ট্যাটিক গার্ডে দেশটিতে অভ্যর্থনা জানানো হয় সরকারপ্রধানকে।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহর সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

এরআগে, বেলা ১২টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জে তাকে বিদায় জানান, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক প্রতিনিধি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফর শেষে ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে মালদ্বীপে লাল গালিচা অভ্যর্থনা

আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১