সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে মেয়েদের বিয়ের বয়স বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হবে ২১ বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা হয়েছে। এতদিন ১৮ বছর হলেই মেয়েরা বিয়ে করতে পারত।

নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতে বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স হবে ২১ বছর। মেয়েদের স্বাস্থ্য, পুষ্টি, সন্তানধারণের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার এই সিদ্ধান্ত রূপায়ণ করতে শিশু বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন ও হিন্দু বিবাহ আইনে সংশোধন করবে সরকার। সংসদে তা পাস হওয়ার পর নতুন ব্যবস্থা চালু হবে। ছেলেদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর।

প্রজাতন্ত্র দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হবে। তারপর এ নিয়ে নীতি প্রয়োগের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। ডিসেম্বরে টাস্ক ফোর্স তাদের রিপোর্ট দেয়। তারা বয়স বাড়াবার পক্ষে মত দেয়। তারপরই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। মেয়েরা দেরি করে বিয়ে করলে তার একটা ইতিবাচক প্রভাব পরিবার ও তাদের আর্থিক, সামাজিক ও বাচ্চাদের ক্ষেত্রে পড়বে বলে মনে করা হচ্ছে।

ইউনিসেফের রিপোর্ট বলছে, ভারতে প্রতিবছর ১৫ লাখ মেয়ের বিয়ে ১৮ বছরের কম বয়সে হয়। এক্ষেত্রে বিশ্বের মধ্যে এক নম্বরে ভারত। এখানে ১৫ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের ১৬ শতাংশ বিবাহিত।

রিপোর্টে বলা হয়েছে, আগের থেকে ১৮ বছরের কম বয়সি মেয়েদের বিয়ের সংখ্যা কমেছে। তবে তা এখনো যথেষ্ট বেশি।

সূত্র: ডয়েচে ভেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে মেয়েদের বিয়ের বয়স বাড়ল

আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১