সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সু চির চার বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (৬ ডিসেম্বর) তার প্রথম মামলার রায় ঘোষণা করা হয়েছে। সু চির বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সু চিকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মিয়ানমারে গত ফেব্রুয়ারি থেকে গৃহবন্দী আছেন সু চি। দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনায় তার নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয় এবং নেতাদের আটক করা হয়।

এবার তাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে সু চিকে কবে কারাগারে রাখা হবে তা স্পষ্ট নয়।

এদিন সাবেক রাষ্ট্রপতি এবং সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের মিত্র উইন মিন্টকেও একই অভিযোগে চার বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির দুই নেতার এ শাস্তির তীব্র নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ক্যাম্পেইনের ডেপুটি আঞ্চলিক পরিচালক মিং ইউ হাহ।

এক বিবৃতিতে তিনি বলেন, বানোয়াট অভিযোগে অং সান সু চিকে কঠোর সাজা দেওয়া হয়েছে। এর ফলে মিয়ানমারের সব বিরোধিতা রয়ে গেল এবং স্বাধীনতার শ্বাসরোধ করা হলো।

রাজনৈতিক বন্দীদের জন্য সহায়তা সংস্থার মতে, গত ফেব্রুয়ারি থেকে সু চিসহ অন্তত ১০ হাজার ৬০০ জনকে আটক করে সামরিক জান্তা। এ ঘটনায় বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৩০৩ জন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সু চির চার বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১