সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গরুকে স্বামী হিসেবে বরণ করলেন তিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় গরুকে বিয়ে করেছেন এক নারী। সম্প্রতি এ রকম ঘটনা ঘটেছে।

মূল বিষয়টি হলো- গরুটি ওই নারীর মুখের কাছে মুখ এনে আদর করেছিল। তখন ওই নারী মনে করলেন, মৃত স্বামীর পুনর্জন্ম হয়েছে গরু রূপে। সেই অনুভূতি গভীর হতেই আর দেরি করেননি তিনি। বিয়ে করেছেন গরুকে।

কম্বোডিয়ার ক্রাতি প্রদেশে থাকেন খিম হাং। ৭৪ বছরের ওই বৃদ্ধার স্বামী মারা গেছেন গত বছর। এর মধ্যেই একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল। যদিও ওই নারীর দাবি, তাকে চুম্বন করেছিল গরুটি। তারপর থেকেই খিমের মনে হচ্ছে, এই গরুটিই তার মৃত স্বামী। তা মনে হওয়ার পর গরুকে বিয়েও করেছেন খিম। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, তারা উপস্থিত ছিলেন খিমের সঙ্গে গরুর বিয়েতে।

গরুটিকে বিয়ে করে নিজের ঘরেই রেখেছেন খিম। নিয়মিত স্নান করানো, খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসাবেই তিনি যত্ন নিচ্ছেন গরুটির। এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন গোরূপী ‘স্বামী’র জন্য।

এ বিষয়ে খিম সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, আমি মনে করি ওই গরু আমার স্বামী। কারণ ওই গরু আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন।

প্রথম কবে তার এই অনুভূতি হয়েছিল, সে কথাও সংবাদ সংস্থাকে জানিয়েছেন খিম। তিনি বলেছেন, গরুটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তারপর আমাকে চুমু খেয়ে সিঁড়ি দিয়ে আমার পিছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তারপর থেকেই আমার মনে হচ্ছে, আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন।

সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরুকে স্বামী হিসেবে বরণ করলেন তিনি

আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১