সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সৌদি আরবে বাস-ট্রাক সংঘর্ষে নিহত, ৪, আহত ৪৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৮ জন। স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের মদিনা প্রদেশের আল-হিজরাহ মহাসড়কে এ ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী ছিলেন ৪৫ জন। মদিনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল-ইয়ুতামাহ শহরের কাছে এ ঘটনায় আহত হন ৪৮জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

রেড ক্রিসেন্টের সৌদি প্রতিনিধি খালেদ আল-সেহেলি জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের কয়েকটি প্রদেশ থেকে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। মদিনার পাশাপাশি মক্কা ও কাসিম থেকেও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১ টা ২৭ মিনিটে অ্যাম্বুলেন্সকে কল করা হয়। তবে দুর্ঘটনাটি কখন ঘটে তা এখনও জানা যায়নি।

মক্কা ও মদিনার মধ্যে এটি একটি ব্যস্ততম সড়ক আল-হিজরাহ বলে জানা গেছে। হজযাত্রী ও অন্যান্যরা দুটি পবিত্র মসজিদে যাতাযাত করতে সড়ক ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়।

২০১৯ সালেও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই মহাসড়কে ৩৫ জনের প্রাণহানি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুয়ায়ী, ২০১৯ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ১২ হাজার ৩১৭ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে বাস-ট্রাক সংঘর্ষে নিহত, ৪, আহত ৪৮

আপডেট সময় : ০৫:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১