সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া: সেতুমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার, জনঘনিষ্ট এবং যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

কাদের বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন: এবার বাংলাদেশ বানান ভুল লিখল বিসিবি!

কাদের বলেন, ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন (সুবিধা) পাবেন।

তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ কনসেশন প্রযোজ্য হবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার (২৭ নভেম্বর) বিআরটিএতে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

কাদের বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া: সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১