সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রিকশাচালকে ৩ কোটি টাকা আয়কর দেওয়ার নোটিশ দিল আয়কর বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা প্রতাপ সিংহ। পেশায় তিনি রিকশাচালক। আর তাকেই কিনা আয়কর বাবদ দিতে হবে তিন কোটিরও বেশি টাকা। সম্প্রতি দেশটির আয়কর দফতর থেকে এমনই নির্দেশ পেয়েছেন তিনি।

ভারতী সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সম্প্রতি আয়কর দফতর থেকে একটি নোটিশ পেয়েছেন প্রতাপ সিংহ। নোটিশে বলা হয়েছে, তাকে তিন কোটি টাকা আয়কর হিসাবে দিতে হবে। আর সেই নোটিশ দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া না জানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।

আয়কর দফতরের নির্দেশ পাওয়ার প্রতাপ হাইওয়ে থানায় যান। পুলিশ তার অভিযোগ শুনলেও বিষয়টি নিয়ে কোনো মামলা দায়ের করেনি। ওই থানার স্টেশন হাউস অফিসার অনুজ কুমার বলেছেন, ‘কোনো মামলা দায়ের হয়নি। কিন্তু বিষয়টি পুলিশ দেখছে।

অনলাইনে এ সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছেন ওই রিকশাচালক। সেখানে প্রতাপ জানিয়েছেন, বাকালপুরের একটি জন সুবিধা কেন্দ্রে প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন তিনি। তিন মাস ছোটাছুটির পর তা হাতে পান। প্যান কার্ডের রঙিন ফটোকপি ব্যাংকেও জমা দিয়েছিলেন।

গত ১৯ অক্টোবর আয়কর বিভাগের অফিসারের থেকে ফোন আসে বলে জানিয়েছেন প্রতাপ।

তখনই তাকে ওই নির্দেশের কথা জানানো হয়। এবং আয়কর বিভাগের পাঠানো নির্দেশে ওই রিকশাচালককে তিন কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৯৬ টাকা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিকশাচালকে ৩ কোটি টাকা আয়কর দেওয়ার নোটিশ দিল আয়কর বিভাগ

আপডেট সময় : ০৯:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১