সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

লিটনকে হারাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‌’ডু আর ডাই‌‌’ ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ইনিংসের শুরুতে ধীরলয়ে ব্যাট করতে থাকেন দুই টাইগার ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। ওমানের বোলারদের নিখুঁত লাইন-লেন্থে রান তুলতে হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটারদের।

ব্যক্তিগত ৪ রানে প্রাণ ফিরে পান লিটন দাস। বিলাল খানের বলে ডিপ স্কয়ারে ক্যাচ তুলে দেন লিটন। তবে সেটি ধরতে ব্যর্থ হন কাশাপ প্রজাপতি। তবে এরপরও ইনিংস বড় করতে পারেননি তিনি। বিলাল খানের দুর্দান্ত ইর্য়কারে পরাস্ত হন লিটন। এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি ফিরে গেছেন ৬ রান করে। এরপর ওয়ান ডাউনে নেমেছেন শেখ মেহেদী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১১ রান।

ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। তার পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই রাসেল ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছিলেন এই পরিবর্তনের। একটিমাত্র পরিবর্তন নিয়েই স্বাগতিক ওমানের বিপক্ষে জয়ের লক্ষে নেমেছে টাইগাররা। এই ম্যাচেও মাঠের বাইরে স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওমান একাদশ: যতিন্দর সিং, খাওয়ার আলি, আকিব ইলিয়াস, জিশান মাকসুদ (অধিনায়ক), কাশাপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, স্বন্দ্বীপ গোউদ, কলিমুল্লাহ ও বিলাল খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিটনকে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১