সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে দাপুটে জয় স্কটল্যান্ডের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রস্তুতি ম্যাচে রান পেলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল বাংলাদেশ। ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানেই থেমে যায় বাংলাদেশ। এতে ৬ রানে হারে টাইগাররা।

স্কটল্যান্ডের দেয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্যের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন সৌম্য। ৫ বল খেলে ৫ রান করেন তিনি। সৌম্যের বিদায়ের পর ক্রিজে বেশিক্ষণ টেকেননি লিটন দাসও। চতুর্থ ওভারের তৃতীয় বলে ব্র্যাড হুইলের বলে আউট হন লিটন। ৭ বল খরচায় ৫ রান করেন তিনি।

১৮ রানে দুই উইকেট হারিয়ে সাকিব ও মুশফিকে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। ৪৭ রানের জুটি গড়েছেন দুই ব্যাটসম্যান। ইনিংসের ১২তম ওভারে সাকিবকে ফিরিয়ে জুটি জুটি ভাঙ্গতে সক্ষম হয়েছে ক্রিস গ্রিভস। ২৮ বলে ২০ রান আসে সাকিবের ব্যাট থেকে। সাকিবের পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিকও। ১৪তম ওভারের প্রথম বলে ক্রিস গ্রিভসের বলে বোল্ড হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৮।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। রাতে শিশিরের কারণে বল করার সিদ্ধান্ত নেননি টাইগার দলপতি। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়ে প্রথম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ওভারে আসেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভারে মাত্র চার রান দেন তাসকিন ও মোস্তাফিজ। তৃতীয় ওভারে সাইফউদ্দিন এসেই দুর্দান্ত ইয়র্কারে ফেরান স্কটল্যান্ড দলপতি কাইল কোয়েটজারকে। ৭ বল খেলে কোনো রান না করেই ফিরলেন তিনি। কোয়েটজারের এটি স্কটল্যান্ডের হয়ে ২০০তম ম্যাচ।

তিনজন পেসারকে দিয়ে পাওয়ারপ্লে’র ৬ ওভার করান মাহমুদউল্লাহ। পাওয়ারপ্লেতে বাংলাদেশের শিকার ১ উইকেট। এরপর দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করে বাংলাদেশ। সাকিবের পর আসেন মেহেদী। বিপজ্জনক হতে থাকা জর্জ ক্রসকে আউট করেছেন তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ক্রস করেছেন ১৭ বলে ১১ রান।

এরপর দুর্দান্ত এক ঘূর্ণিতে মানসিকে থামান মেহেদী। শুরুর দিকে স্কটল্যান্ডের সবচেয়ে মারমুখী ব্যাটার ছিলেন তিনি। ২৩ বল খেলে ২৯ রান করে মেহেদীর বলে ফিরতে হলো তাকে।

মেহেদীর পর স্কটিশ শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান রিচি ব্যারিংটনকে। সাকিবকে উড়িয়ে মারতে লং-অনে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন তিনি। এর এক বল পরেই আউট করেন মাইকেল লিস্ককে, এবার ক্যাচ নিয়েছেন লিটন দাস।

এরপর নিজের তৃতীয় ওভারে নিজের তৃতীয় উইকেট পেলেন মেহেদী। এবার তার শিকার ক্যালাম ম্যাকলিওড। উইকেট থেকে সরে কাট করতে গিয়ে বল মিস করে বোল্ড কন ম্যাকলিওড। ১৪ বলে ৫ রান করে ফেরেন তিনি।

১৭তম ওভারে দলীয় ১০০ পূর্ণ করেছ স্কটল্যান্ড। এরপর তাসকিন এসেই ভাঙেন জুটি। ওয়াট তুলে মারতে গিয়ে ধরা পড়েছেন সৌম্য সরকারের হাতে। ১৭ বলে তার সংগ্রহ ২২ রান। উইকেট পেলেও তাসকিনের ওভারে ঝড় তুলেছে ক্রিস গ্রিভস। তার ওভারের মাঝের তিন বলে দুইটি চার ও একটি ছয় মেরেছেন গ্রিভস। ইনিংস শেষ হওয়ার চার বল আগে মোস্তাফিজের শিকার হওয়ার আগে ২৮ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গ্রিভস। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪০ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস।

এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শেখ মেহেদি হাসান। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আর একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

টি-টোয়েন্টিতে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রান তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড একাদশ:

কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস্টোফার গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হুইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে দাপুটে জয় স্কটল্যান্ডের

আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১