দৈনিক আজকের বসুন্ধরা’র ১৬তম বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত দেশের জনপ্রিয় দৈনিক “আজকের বসুন্ধরা” পত্রিকার ১৬তম বর্ষপূর্তি উদযাপন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ই অক্টোবর) সকাল ১১টার সময় রাজধানী ঢাকার পল্টন টাওয়ারের ২য় তলায় পত্রিকাটির ১৬তম বর্ষপূর্তি উদযাপন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের প্রধান ল্যাবরেটরি (অপারেশন) ড. মোঃ আনোয়ার হোসেন।
আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদ খান, লায়ন ক্লাবের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য লায়ন খান আক্তারুজ্জামান।
আজকের বসুন্ধরা পত্রিকার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরবর্তীতে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পত্রিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেশ কয়েকজন প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সকলে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেন।

















