সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জেলে যেভাবে দিন কাটছে শাহরুখপুত্র আরিয়ানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জামিন পাননি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তার। বর্তমানে আর্থার রোড জেলে রাখা হয়েছে তাকে। করোনাবিধি মেনে সেখানে তিন থেকে পাঁচ দিন নিভৃতবাসে কাটাবেন আরিয়ান।

তবে তারকা-সন্তান বলে কোনও রকম ‘বিশেষ আয়োজন’ করা হবে না তার জন্য। আর পাঁচজন হাজতবাসীর মতোই থাকবেন ‘কিং খান’-এর পুত্র। কোন রুটিন মেনে আগামী কয়েক দিন চলবেন বাদশাহপুত্র?
প্রতিদিন ঘড়ি ধরে স্থানীয় সময় ঠিক ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হবে প্রত্যেক অভিযুক্তকে।

সকালের নাস্তা দেওয়া হবে সকাল ৭টায়।

জেলে যা রান্না হয়, অভিযুক্তরা যা খান তা-ই খাবেন। বাইরের খাবার সেখানে নিষিদ্ধ।

বেলা ১১টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হবে।

দুপুর এবং রাতের খাবারের তালিকায় থাকবে রুটি, তরকারি, ডাল এবং ভাত।

এর বাইরে আর কিছুই দেওয়া হবে না হাজতবাসীদের।
খাওয়া-দাওয়ার পর জেলের ভিতরেই হাজতবাসীদের হাঁটাচলা করতে দেওয়া হয়। কিন্তু আরিয়ান এবং তার সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নিভৃতবাসে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তারা।

সন্ধ্যা ৬টার মধ্যে আবার রাতের খাবার দিয়ে দেওয়া হবে।

বরাদ্দ খাবারের বাইরে ক্যান্টিন থেকে আরও খাবার চাইলে আরিয়ান এবং তার সঙ্গীদের টাকা দিতে হবে। মানি অর্ডারের মাধ্যমে সেই টাকা আনানো যেতে পারে।

আপাতত হাজতে এভাবেই সাদামাটা দিন কাটবে আরিয়ানের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলে যেভাবে দিন কাটছে শাহরুখপুত্র আরিয়ানের

আপডেট সময় : ০৭:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১