সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনের জাতীয় দিবসে বিএনপির শুভেচ্ছা বার্তা//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা একগুচ্ছ ফুলের তোড়া ও একটি কেক বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঢাকাস্থ চীনা দূতাবাসে দিয়েছেন।

এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিভাগের সদর দপ্তর, বেইজিংয়েও শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়েছে এবং চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএনপির শুভেচ্ছা বার্তাটির প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানানো হয়েছে।

চীনা রাষ্ট্রপতি শি জিন পিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গত ৭২ বছরে এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে চীন।

বিগত দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য, কৃষি খাদ্য উৎপাদন, শিল্প প্রযুক্তি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন অভাবনীয় উন্নতি করেছে বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে স্বাধীন বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তৈরির কথা ও স্বরণ করা হয়েছে এই শুভেচ্ছা বার্তায়।

এছাড়াও পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের সময়ে চীন-বাংলাদেশ সম্পর্কের সাফল্যের ধারাবাহিকতা উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের জাতীয় দিবসে বিএনপির শুভেচ্ছা বার্তা//

আপডেট সময় : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১