সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

জুম মিটিংয়ে স্ত্রীকে ডিভোর্স দিলেন আফগানিস্তানের শেষ ইহুদি জাবুলন//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্ত্রীকে জুম মিটিংয়ে ডিভোর্স দিয়েছেন আফগানিস্তানের শেষ ইহুদি ৬২ বছর বয়সী জাবুলন সিমান্তভ। আর এটাই হচ্ছে ইহুদিদের ইতিহাসে প্রথম জুম মিটিংয়ের মাধ্যমে কোনো বিচ্ছেদ।

প্রায় ২০ বছর ধরে বিচ্ছেদ চাচ্ছিলেন সিমান্তভের ইসরায়েলি স্ত্রী।
চলতি মাসের শুরুতে জাবুলন সিমান্তভ একটি প্রক্সি ডিভোর্স ডকুমেন্টে স্বাক্ষর করেছিলেন। কিন্তু ইহুদি আদালতে ওই ডকুমেন্ট স্বীকৃতি পাবে কী না তা নিয়ে সন্দেহ ছিল। সে কারণেই জুম মিটিংয়ের মাধ্যমে ডিভোর্সের আয়োজন করা হয়।

১৯৯৮ সাল থেকে ইসরায়েলে বাস করছেন সিমান্তভের ইসরাইলি স্ত্রী ও তাদের দুই মেয়ে। কিন্তু ২০২১ সালের আগস্টে তালেবান কাবুল দখলের আগ পর্যন্ত সিমান্তভ আফগানিস্তানেই ছিলেন। ডিভোর্স দেওয়ার ব্যাপারে সম্মতি না দিলেও শেষ পর্যন্ত স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর আফগানিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

বিচ্ছেদ কার্যকরের জন্য তিনি আফগানিস্তানে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সিমান্তভ তা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত স্ত্রীকে জুম মিটিংয়ে ডিভোর্স দেন জাবুলন সিমান্তভ।

টুইটারে ইসরায়েলি সাংবাদিক ভিকা ক্লেইন জানান, জুম মিটিংয়ে ইহুদিদের ধর্মগুরু রাব্বি উলমান ওই বিচ্ছেদের শুনানিতে অংশ নেন। জুম মিটিংয়ে ইস্তানবুলের রাব্বি মান্দি হৃতিক এবং ব্যবসায়ী মতি কাহানাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুম মিটিংয়ে স্ত্রীকে ডিভোর্স দিলেন আফগানিস্তানের শেষ ইহুদি জাবুলন//

আপডেট সময় : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১