সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অন্যের পাসপোর্ট দিয়ে টিকাদান, মালয়েশিয়ায় বাংলাদেশির ৯ মাসের সাজা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অন্যের পাসপোর্ট দিয়ে টিকাদান, মালয়েশিয়ায় বাংলাদেশির ৯ মাসের সাজা অভিযুক্ত বাংলাদেশি যুবক সাদ্দাম হোসেন
মালয়েশিয়ায় অন্যের পাসপোর্ট নম্বর দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে জালিয়াতির কারণে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি যুবক মো. সাদ্দাম হোসেন।

পরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ আজ (২৪ সেপ্টেম্বর) সকালে আদালতে হাজির করলে তিনি তার দোষ স্বীকার করেন। আদালত এ অপরাধের জন্য তাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন। দুপুরে দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পত্রিকাটি জানায়, সাদ্দাম হোসেন আরেক বাংলাদেশি প্রবাসী মো. হেলাল মিয়ার পাসপোর্ট দিয়ে টিকার নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপ Mysejahtera-তে টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় সাদ্দাম ইউনিভার্সিটি ইসলাম মালয়েশিয়া সেন্টারে টিকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।

পরে পুলিশ দেশটির আইনের ৪১৯ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে শুক্রবার আদালতে হাজির করলে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুরুল মুহাইমিন মোহাম্মাদ আজমান তাকে নয় মাসের কারাদণ্ড দেন। এসময় অভিযুক্ত সাদ্দামের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে যেদিন গ্রেফতার করা হয় সেদিন থেকে তার কারাদণ্ডের হিসাব ধরা হবে বলে প্রতিবেদনে জানা গেছে।

করানো মহামারি প্রতিরোধে মালয়েশিয়ায় গণটিকাদান কর্মসূচি চলছে। দেশটির সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। যারা প্রবাসী কর্মী তাদের বলা হয়েছে, শুধু পাসপোর্ট থাকলেই বৈধ ও অবৈধ সব প্রবাসী বিনামূল্যে টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার ক্ষেত্রে ভিসা কিংবা পারমিটের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্যের পাসপোর্ট দিয়ে টিকাদান, মালয়েশিয়ায় বাংলাদেশির ৯ মাসের সাজা।

আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১