সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ দাঁড়াবে না: পাপন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাঝে তার কথাবার্তা শুনে অনেকেরই মনে হয়েছিল- নাজমুল হাসান পাপন বুঝি বিসিবি সভাপতির পদ ছেড়ে দেবেন। বলেছিলেন, চিকিৎসক চাপ নিতে নিষেধ করেছেন, তাই দায়িত্ব কমাতে চান। তাই পাপনের সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

তবে সেটা যে নিছক অনুমাননির্ভর ভাবনা, তার প্রমাণ খোদ পাপনই দিলেন। আজ মঙ্গলবার বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভাশেষে অনেক কথার ভিড়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি এবারও বোর্ডের প্রধানই থাকছেন এবং তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই।

পাপনের সোজাসাপ্টা কথা, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় (সভাপতি) কেউ দাঁড়াবে না। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’

তবে কেউই তার প্রতিদ্বন্দ্বী থাকবে না, বিসিবি সভাপতির এ ব্যাপারটিও পছন্দ হচ্ছে না। তিনি বলেন, ‘বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলুক, সভাপতি হতে চাই। কিন্তু কেউ তো বলেও না! এটা ভালো লক্ষণ নয়।’

নেতৃত্বে পরিবর্তন আসা উচিত, এমনটাই বিশ্বাস করেন পাপন। তার ভাষায়, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে। কিন্তু দুঃখজনক হলো, কেউ আসতে চায় না। প্যানেল দিলে কেউ দাঁড়ায়ই না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে। নির্বাচন উম্মুক্ত থাকুক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ দাঁড়াবে না: পাপন।

আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১