সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পরমাণু ইস্যুতে কথা বলতে প্রস্তুত ইরান, তবে পশ্চিমাদের চাপে নয়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার সরকার ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে সংলাপে ফেরার পরিকল্পনা করেছে তবে ‘চাপের মুখে’ কোনো আলোচনা হবে না। শনিবার রাতে দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর রয়টার্সের।

পশ্চিমাদের চাপকে অগ্রাহ্য করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নতুন সরকার নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চায়, তবে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

২০১৫ সালের পরমাণুবিষয়ক চুক্তি নিয়ে কথা বলতে চায় ইরান। তিনি আরও বলেন, ইস্যুটি নিয়ে কথা বলা আমাদের এজেন্ডায় রয়েছে। তবে আমরা আমাদের লক্ষ্যকে কেন্দ্র করেই এগোবো, ইরানিয়ানদের ওপর থেকে নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়।

এর আগে ফ্রান্স এবং জার্মানি ইরানকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার আহবান জানায়।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের সম্পাদিত ঐতিহাসিক পরমাণু চুক্তি রুহানির সবচেয়ে বড় অর্জন ছিল। এখন এ চুক্তি পুনরুজ্জীবিত করার দায়িত্ব রাইসির কাঁধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরমাণু ইস্যুতে কথা বলতে প্রস্তুত ইরান, তবে পশ্চিমাদের চাপে নয়।

আপডেট সময় : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১