সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের তিন রাজ্য, জরুরি অবস্থা জারি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভ্যানিয়ায়। বন্যা পরিস্থিতির জেরে উত্তর-পূর্ব আমেরিকার ওই তিন রাজ্যে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।

আইডা বিধ্বস্ত ওই তিন রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের কারণে লণ্ডভণ্ড জনজীবন।

রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি ঢুকতে শুরু করে। বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়র্ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, নিউ ইয়র্ক শহরের সাবওয়েতে অন্তত ১৭টি ট্রেন আটকে পড়েছে। চলছে উদ্ধারকাজ।

নিউ ইয়র্কের বন্যা কবলিত এলাকায় বাড়ির বেসমেন্টে আটকে অন্তত আট জনের মৃত্যু হয়েছে খবর। নিউ জার্সির এলিজাবেথেও পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফিলাডেলফিয়ায়।

নিউ ইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি হয়েছিল। এবার নিউ জার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করলেন রাজ্যের গভর্নর ফিল মার্ফি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের তিন রাজ্য, জরুরি অবস্থা জারি।

আপডেট সময় : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১