সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভিয়েতনামের লকডাউনে বিশ্বের কফির বাজারে আরেক ধাক্কা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। বিশ্বের কফি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম অবস্থানে এশিয়ার ভিয়েতনাম। কিন্তু করোনা মহামারির দ্বিতীয় ঢেউ লেগেছে ভিয়েতনামে। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধান শহর হো চি মি সিটিতে চলছে লকডাউন।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ায় ভিয়েতনামের রপ্তানির বড় কেন্দ্র এই শহরে চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ভিয়েতনাম রোবাস্টা জাতের কফি বিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। যা মূলত ইনস্ট্যান্ট কফি এবং এসপ্রেসো ব্লেন্ড কফিতে ব্যবহার করা হয়। চলতি বছর এখন পর্যন্ত পাইকারি পর্যায়ে এই রোবাস্টা কফি বিনের দাম বেড়েছে ৫০ শতাংশের মতো।

ভিয়েতনামের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর হো চি মিন সিটিতে চলা লকডাউনের কারণে দেশটির রপ্তানিকারকরা কফির বীজসহ অন্যান্য পণ্য পরিবহনে হিমশিম খাচ্ছেন। সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে জাহাজীকরণের জন্য বন্দর পর্যন্ত নিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে বলে জানান তারা।

এই শহর সংলগ্ন বন্দরটি বৈশ্বিক পণ্য পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত।ভিয়েতনামের কফি-কোকোয়া ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন দেশটির সরকারকে বিধি-নিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছে। যাতে পণ্য জাহাজীকরণে আর বিলম্ব না হয় এবং তাদের বাড়তি খরচ বহন করতে না হয় সেদিকটায় তারা জোর দিয়েছেন।

গত সপ্তাহে ভিয়েতনামের পরিবহন মন্ত্রী ব্যবসায়ীদের দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষকে কফিসহ অন্যান্য পণ্যের পরিবহনে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিয়েতনামের কৃষকরা সম্প্রতি যে ইস্যু মোকাবিলা করছে সেটাই কফি শিল্পের জন্য সবশেষ সমস্যা হিসেবে আঘাত করেছে।

এদিকে প্রিমিয়াম জাতের অ্যারাবিকা কফির শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলের কফি চাষ খরা এবং কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে আগেই।

১৯৯৪ সালের পর সবচেয়ে ভয়াবহ তুষারপাতে নন-রোষ্টেড কফির উৎপাদন খরচ গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, তুষারপাতের ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে পৌছেছে যে, কোন কোন কৃষকের আবারো কফির চারা লাগানো লাগতে পারে। এরমানে সেসব গাছে কফি উৎপাদন শুরু হতে কমপক্ষে ৩ বছর লেগে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিয়েতনামের লকডাউনে বিশ্বের কফির বাজারে আরেক ধাক্কা।

আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১