সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে ভারত। এর আগে দেশটি ২০২০ সালের ২৩ মার্চ থেকে এই সেবা বন্ধ করে দেয়।

গতকাল রবিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে এই নির্দেশনা জারি করা হয়। তবে, আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।

খবর টাইমস অব ইন্ডিয়া।
এদিকে বায়োবাবল ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ফলে সাময়িক বন্ধ থাকার পরে আবারও দুই দেশের মধ্যে চালু হল এই পরিষেবা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও বায়োবাবল ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু থাকবে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, কাতার এবং ভুটান।

অন্যদিকে মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন। আর মারা গেছেন ৩৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন এবং আক্রান্তের হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত।

আপডেট সময় : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১