সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

গেইলের ছক্কায় ভাঙলো গ্যালারির কাঁচ (ভিডিও)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
ক্যারিবীয় ক্রিকেট মানেই নির্মল বিনোদনের এক অফুরান উৎস। বিশেষ করে প্রতি বছরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাঠের ক্রিকেটেই মেলে চিত্তাকর্ষক সব ম্যাচ দেখার সুযোগ। যেখানে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দর্শকদের মন মাতান ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের মতো মারকুটে ক্রিকেটাররা।

ব্যতিক্রম নয় সিপিএলের এবারের আসরও। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই ঝড়ো ফিফটি করেছেন আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। জিতিয়েছেন নিজ নিজ দলকে। এর আগের দিন জয় পেয়েছে ক্রিস গেইলের দলও। তবে ইউনিভার্স বস ১২ রানের বেশি করতে পারেননি।

অবশ্য গেইলের জন্য শিরোনাম হতে মাত্র ১২ রানই যেন ঢের। কেননা এই ১২ রানেই তিনি হাঁকিয়েছেন দুইটি বাউন্ডারি। যার একটি আবার সোজা গিয়ে ভেঙে দিয়েছে গ্যালারির কাঁচ। বৃহস্পতিবার রাতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে এ কাণ্ড ঘটিয়েছেন দ্য ইউনিভার্স বস।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমেছিল গেইলের সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ওপেনার থেকে তিন নম্বর ব্যাটসম্যান বনে যাওয়া গেইল নেমেছিলেন তৃতীয় ওভারে, আবার সাজঘরে ফিরে যান ষষ্ঠ ওভারে। মাঝের সময়ে ৯ বল খেলে এক চার ও এক ছয়ের মারে করেছেন ১২ রান।

বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডারের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে সোজা বোলারের মাথার ওপর দিয়ে ছক্কাটি হাঁকান গেইল। যা সীমানার ওপারে সাইটস্ক্রিনের ওপর দিয়ে গিয়ে ভেঙে দেয় গ্যালারির কাঁচ। উইকেট বরাবর হওয়ায় সেখানে সচরাচর কেউ বসে না। নয়তো গেইলের ছক্কায় কাঁচ ভাঙার পাশাপাশি হয়তো দুর্ঘটনাও ঘটে যেতে পারতো।

A SMASHING HIT by the Universe Boss @henrygayle sees him with the @OmegaXL hit from match 2. #CPL21 #BRvSKNP #CricketPlayedLouder #OmegaXL pic.twitter.com/8001dFwNWQ

— CPL T20 (@CPL) August 27, 2021
উল্লেখ্য, ইউনিভার্স বস মাত্র ১২ রানে আউট হলেও, তার দল ঠিকই দাঁড় করায় ১৭৫ রানের বড় সংগ্রহ। শেরফান রাদারফোর্ড ৫৩ এবং ডোয়াইন ব্রাভো খেলেন ৪৭ রানের ইনিংস। এর জবাবে বার্বাডোজের ইনিংস থামে ১৫৪ রানে। গেইলরা পান ২১ রানের জয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গেইলের ছক্কায় ভাঙলো গ্যালারির কাঁচ (ভিডিও)।

আপডেট সময় : ০৮:০০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১