সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

করফাঁকি দেয়ায় চীনা অভিনেত্রীকে সাড়ে চার কোটি ডলার জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

করফাঁকির দেয়ার কারণে চীনের শীর্ষ অভিনেত্রী ঝেং শুয়াংকে চার কোটি ৬১ লাখ ডলার জরিমানা করা হয়েছে। সাংহাইয়ের শুল্ক কর্তৃপক্ষ করফাঁকির জন্য এবং ২০১৯-২০২০ সালে টেলিভিশন সিরিজ থেকে আয়ের তথ্য গোপন করায় ঝেংকে শুক্রবার (২৭ আগস্ট) এ জরিমানা করে।

৩০ বছর বয়সী ঝেং আলোচনায় আসেন তাইওয়ানের নাটক ‘মিটিওর শাওয়ার’র রিমেকে অভিনয় করার পর। পরে তিনি সফলভাবে বিভিন্ন ছবি ও নাটকে কাজ করেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার নিয়ন্ত্রক ঝেংয়ের আপত্তিকর একটি টিভি নাটক সরিয়ে ফেলেছে এবং তাকে ভবিষ্যতে ওই নাটকে না নেওয়ার জন্য প্রযোজকদের নির্দেশ দিয়েছে।

ভিকি ঝাও নামে পরিচিত আরেক জনপ্রিয় অভিনেত্রী ঝাওয়ের নামও একটি টিভি সিরিজ থেকে হঠাৎ সিরিয়ে ফেলা হয়েছে। ঝাও এবং তার স্বামীকে এ বছরের শুরুতে সাংহাই স্টক এক্সেচেঞ্জে ব্যবসার-বাণিজ্যের জন্যও নিষিদ্ধ করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পীদের নৈতিক ব্যর্থতা এবং আইনের লঙ্ঘন সমাজের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবশ্যই জনগণের সামনে একটি পরিষ্কার এবং ন্যায়সঙ্গত সাহিত্য ও শৈল্পিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করবে সরকার।

সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি কলঙ্কজনক ঘটনা ঘটার পর বেইজিং কথিত ‘তারকা সংস্কৃতি’র বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বলা হয়েছে, ‘বিশৃঙ্খল ভক্ত সংস্কৃতি’ এবং ‘অতিরিক্ত তারকা খ্যাতি’ দেখানোর বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান চলবে। এ মাসের শুরুতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন গায়ক ক্রিস উ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করফাঁকি দেয়ায় চীনা অভিনেত্রীকে সাড়ে চার কোটি ডলার জরিমানা।

আপডেট সময় : ০৮:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১