সংবাদ শিরোনাম ::
সকল সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান সকল সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। একইসঙ্গে কাজে ফিরতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে।
ঝড়ের বেগে পুরো আফগানিস্তান দখলের ২দিন পর মঙ্গলবার তালেবান এ আহ্বান জানালো।
তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, সকলের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
সুতরাং পূর্ণ আস্থার সাথে আপনাদের দৈনন্দিন জীবন শুরু করা উচিত।
সূত্র: বাসস























