সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

গৌরনদীতে হেলিকপ্টার নিয়ে বর-নববধূ, উৎসুক জনতার ভীড়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে মঙ্গলবার এক বর তার নব বধূকে নিয়ে হেলিকপ্টারে করে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন। এ সময় হেলিকপ্টার দেখার জন্য টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শত শত উৎসুক জনতার ভীড় করে। বর ও বধূ তাদের দাদা-দাদির কবর জিয়ারত করে আবার দুপুর ১টায় হেলিকাপ্টরযোগে ঢাকায় চলে যান। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় লোকজন ও পারিবারিক জানা গেছে, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী ও কম্পিউটর ইঞ্জিনিয়ার তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসান লাদেন (২৩) লালমাটিয়া কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রীতির (২১) বিবাহ উত্তর সংবর্ধনা গত ১৩ আগস্ট ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বর মাহামুদুল হাসান তার স্ত্রী সুমাইয়া আক্তারকে নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হেলিকাপ্টরযোগে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় বিদ্যালয় মাঠে চারিদিকে শত শত উৎসুত মানুষ ভীর করে। বর ও বনবধূ হেলিকাপ্টার থেকে নেমে প্রথম সুন্দরদী গ্রামে তার দাদা-দাবি ও পরে লাখেরাজ কসবা গ্রামে নানা-নানির কবর জিয়ারত করে দুপুর ১টায় ওই হেলিকাপ্টাযোগে ঢাকার উদ্দেশে চলে রওয়ানা হয়ে যান। এ সময় বর ও নববধূর সঙ্গে ছিলেন মাহামুদুল হাসানের মা অধ্যক্ষ মাকসুদা বেগম, মামা শাহ শাহ মাকসুদুল হক সেলিম, দুলাভাই জিয়াউর রহমান, বড় ভাইর স্ত্রী ইসরাত জাহান। আবুল হোসেন মিয়া বলেন, মহামারী করোনা কারণে নিজ এলাকা গৌরনদীতে কোন অনুষ্ঠানের আয়োজন করেনি। আমেরিকা প্রবাসী ছেলে ও তার পরিবার আমেরিকায় ফিরে যাওয়ার জন্য হাতে সময় না থাকায় এলাকা ঘুরে এসেছে।

হেলিকাপ্টার দেখতে ফারুক হোসেন (৩২), হেদায়েতুল ইসলাম (৪০), সাবিনা আক্তার (৫০) বলেন, মোগো গ্রামের পোলা বৌ হেলিকপ্টারে আইবে হেইয়া দেকতে আইছি। এ সময় স্থানীয় তরুন ও যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য হেলিকপ্টারে পাশে এসে সেলফি তোলার হিড়িক পরে যায়। কয়েকজন গৌরনদী

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার রাতে বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়া তার পুত্র ও পুত্রবধূ হেলিকাপ্টারে এলাকায় আসার বিষয়টি আমাকে অবহিত করেছিল। পরে আসছে কি আসেনি তা আমি জানি না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে হেলিকপ্টার নিয়ে বর-নববধূ, উৎসুক জনতার ভীড়।

আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১