সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ক্ষমতা ‘গ্রহণে’ প্রেসিডেন্ট প্যালেসে যাচ্ছেন তালেবান প্রতিনিধিরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতা ‘হস্তান্তর’ প্রস্তুতির জন্য তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওয়ানা হয়েছে। এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।

অবশ্য তালেবান নেতারাও জানিয়েছেন, তারা জোরপূর্বক কাবুল দখল করতে চান না। তাদের এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, কাবুল ছাড়তে আগ্রহীদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে তালেবান। রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবানের ওই নেতা জানিয়েছেন, নারীদের সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে রোববার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর প্রায় বিনাযুদ্ধে দখলে নেয় তালেবান। তারও আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ দখল করে তালেবান সদস্যরা। এখন শুধু কাবুলের পতন ঘটলেই আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের প্রত্যাবর্তন নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষমতা ‘গ্রহণে’ প্রেসিডেন্ট প্যালেসে যাচ্ছেন তালেবান প্রতিনিধিরা।

আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১